ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গা জোন সদরে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা জোন আওতাধীন অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান।

আরো পড়ুন:

এছাড়াও মাটিরাঙ্গা থিয়েটারে শিক্ষা সামগ্রী বিতরণ, পৌরসভার কাঠাল বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী ও গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তার প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙালি নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন। এসময় মাটিরাঙ্গা জোনের এডজুটেন্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এসময় জোন অধিনায়ক বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙালি সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা/রূপায়ন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়