ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ভ্যানগার্ড এএমএল ব্যালেন্স ফান্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ভ্যানগার্ড এএমএল ব্যালেন্স ফান্ড

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফান্ডটির ট্রাস্টি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন:

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে (০.৩৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) ছিল (১.২৫) টাকা ছিল।

গত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির বাজার মূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৮.৩৮ টাকা।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ‘নো ডিভিডেন্ডসহ’ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরে জানাবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১০ মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়