ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীতে সাব্বির ইসলাম (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর সপুরা এলাকার টিটির সামনে এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন পবা উপজেলার শাহীন ইসলামের ছেলে। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা আছে।

আরো পড়ুন:

শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, “সাব্বিরের সঙ্গে তার দূর সম্পর্কের মামা জাসনের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফল কাটার ছুড়ি দিয়ে জাসন সাব্বিরের বুকে আঘাত করেন। এতে জ্ঞান হারান সাব্বির। উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরো বলেন, “ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন। তাকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”

ঢাকা/মাহী/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়