সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসক
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে যান আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সেখানে তিনি বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
ডা. মনোয়ারুল কাদির বিটু চিকিৎসকদের কাছ থেকে সেলিমা রহমানের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। তিনি বেগম সেলিমা রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন।
বেগম সেলিমা রহমানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা/আলী/রফিক