ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে দুপক্ষের সংঘর্ষে আহত ৬

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
নাটোরে দুপক্ষের সংঘর্ষে আহত ৬

নাটোরের নলডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পিঁপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলীর সঙ্গে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম বলেন, “এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। দুই পরিবারের মধ্যে পারিবারিক বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। এর আগেও তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।”

নলডাঙ্গা থানার ওসি নূরে আলম বলেন, “দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ও মামলা চলমান রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়