ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে তিন মন্ত্রীর বৈঠক, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে তিন মন্ত্রীর বৈঠক, যা জানা গেল

শনিবার সকালে সিলেট নগরীর সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য, পানিসম্পদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী

সিলেট নগরীর সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্য, পানিসম্পদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। বৈঠকে বাজার পরিস্থিতি, নদীভাঙন ও বৈদেশিক শ্রমবাজারসহ সিলেটের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ বৈঠক হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই বৈঠকে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে জানান তারা। 

রমজানে বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ 
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “রমজানের বাকি সময় ও পরবর্তী কয়েক মাস নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে বলেও জানান তিনি।

দুর্নীতিমুক্ত প্রশাসন বড় চ্যালেঞ্জ
পানিসম্পদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “দীর্ঘদিনের দুর্নীতি দেশকে পিছিয়ে দিয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে কঠোর নজরদারির মাধ্যমেও জনগণের সেবা নিশ্চিত করা হবে।”

নদীভাঙন প্রসঙ্গে তিনি জানান, সিলেট সদর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

বন্ধ শ্রমবাজার খুলতে উদ্যোগ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রবাসী কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে।

বৈঠক শেষে তিন মন্ত্রী সিলেট সদর উপজেলায় নদী ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা জানান, ভাঙন রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা/মোসাইদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়