ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬  
গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়েছেন।

শামসুন্নাহার রুমা উপজেলার চক গোবিন্দপুর এলাকার সোলায়মান মাস্টারের মেয়ে। তিনি স্থানীয় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, শামসুন্নাহার রুমা তালাকপ্রাপ্ত ছিলেন। শনিবার দুপুরে প্রতিবেশীরা ওই শিক্ষিকার ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো দেখতে পান। এ সময় ঘরের ভেতরে হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেছেন, “কে বা কারা শিক্ষিকার ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।”

ঢাকা/মাসুম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়