ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছাগলে গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ধাক্কায় চাচা নিহত

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৬:২৪, ১ মার্চ ২০২৬
ছাগলে গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ধাক্কায় চাচা নিহত

বরিশালের উজিরপুরে ছাগলে গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) চাউলাহার গ্রামের বাসিন্দা আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, সেকেন্দারের মিষ্টি কুমড়োর গাছ তার বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোশারেফের ছেলে আকতার হোসেন ঘটনাস্থলে এসে চাচা সেকেন্দার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে আঘাত পেয়ে জ্ঞান হারান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ওসি মুহা. রকিবুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়