ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৬ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১ মার্চ ২০২৬  
মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অলিউল্লাহ।

কক্সবাজারের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় ট্যুরিস্ট জিপ ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।

রবিবার (১ মার্চ) দুপুরে মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা।

আরো পড়ুন:

পুলিশ জানায়, টেকনাফমুখী একটি ট্যুরিস্ট জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন। আহত হন তার সঙ্গে থাকা অপর আরোহী।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া বলেন, “দুর্ঘটনার পরপরই জিপ চালক পালিয়ে গেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করেছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়