মাদুরে বসে গ্রামের নারীদের সুখ-দুঃখের কথা শুনলেন জাইমা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ফুলবাড়িয়ার একটি গ্রামে বুধবার মাদুরে বসে ক্ষুদ্র ও কুটির শিল্পী নারীদের সুখ-দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।
ময়মনসিংহের ফুলবাড়িয়ার একটি গ্রামে মাদুরে বসে ক্ষুদ্র ও কুটির শিল্পী নারীদের সুখ-দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বুধবার (৪ মার্চ) ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে গ্রামটিতে আসেন জাইমা। পরিদর্শনে এসে মাদুরে বসে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনেন।
ফুলবাড়িয়ার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইলের মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাকের সুবিধাভোগী নারীদের সঙ্গে মতবিনিময় করেন জাইমা। বৈঠকে একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের টিমের কথা শুনেন এবং ব্র্যাকের পরিকল্পনার বিষয়েও শোনেন তিনি।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সেখানে জাইমার সঙ্গে উপস্থিত ছিলেন।
ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্বস্বীকৃত ব্যবস্থা।
সম্পদ স্থানান্তর (যেমন গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য ব্র্যাকের এই প্রকল্প দেখতে যান প্রধানমন্ত্রীকন্যা জাইমা।
একই দিনে তিনি জেলার ত্রিশাল ও ভালুকা ও রাজেন্দ্রপুর পরিদর্শন করেন।
ঢাকা/মিলন/রাসেল