ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে বাসের ধাক্কায় বিজিবির সাবেক সদস্য নিহত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১০:৫৪, ৫ মার্চ ২০২৬
নড়াইলে বাসের ধাক্কায় বিজিবির সাবেক সদস্য নিহত

নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুলবুল আক্তার (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৪মার্চ) রাতে নতুন বাস টার্মিনাল এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

মারা যাওয়া বুলবুল আক্তার নড়াইল সদর পৌরসভার কুড়িগ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বিজিবির সাবেক সদস্য।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালনা-নড়াইল-যশোর মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন বুলবুল আক্তার। যশোর থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন বুলবুল আক্তার। পরে স্থানীয় লোকজন তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগেন চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, “ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়