ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে পিকআপের ধাক্কায় বেইলি সেতু ক্ষতিগ্রস্ত

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৫৫, ৫ মার্চ ২০২৬
রাঙামাটিতে পিকআপের ধাক্কায় বেইলি সেতু ক্ষতিগ্রস্ত

রাঙামাটির কাপ্তাইয়ে পিকআপের ধাক্কায় একটি বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ব্যঙছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে ভারী যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নিলে দুপুর ২টার পর পুনরায় যান চলাচল শুরু হয়।

পিকআপচালক নজরুল ইসলাম বলেন, “ব্রিজে উঠতেই পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। পরে পিকআপটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে আমাদের কোনো ক্ষতি হয়নি। বেইলি সেতু ক্ষতিগ্রস্ত ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।”

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি এবং কাপ্তাই থানা পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।”

ঢাকা/শংকর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়