ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ছাত্রদল ও যুবদলের ৯ নেতাকর্মী বহিষ্কার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৬ মার্চ ২০২৬  
বগুড়ায় ছাত্রদল ও যুবদলের ৯ নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) জেলা ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, আব্দুল্লাহ আল শাকিল, মো. আসিফ ও ৬ নম্বর ওয়ার্ড নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাদের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার জেলা যুবদল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. বুলবুল এবং বুড়ইল ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাককে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়