বাগমারায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ আটক
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহীর বাগমারায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমরান হোসেন আলভী (২৩) নামে এক তরুণকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে এ ঘটনা ঘটে। আলভী সাজুড়িয়া দত্তপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, শিশুটিকে মোবাইলে গেম ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন আলভী। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্তকে ধরে ফেলে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলভীকে আটক করে।
বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/মাহী/রাজীব