বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনা সদরের হেউলিবুনিয়া এলাকায় ইফতার পার্টি করেছে নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এলাকায় জেলা ছাত্রলীগের অন্তত ৪০ জন নেতাকর্মী এ ইফতার পার্টিতে অংশ নেন।
সন্ধ্যার পর ইফতার পার্টির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের কয়েকজন সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়েকজন সদস্য ইফতার পার্টিতে অংশ নিয়েছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বিকেও ওই পার্টিতে দেখা গেছে।
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেছেন, “একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি আমাদের নজরে এসেছে। ওই এলাকা ও আশপাশের এলাকায় পুলিশের অভিযানিক দল আছে। পরে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা/ইমরান/রফিক