ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দীঘিনালায় তেলের কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ৭ মার্চ ২০২৬  
দীঘিনালায় তেলের কৃত্রিম সংকট ঠেকাতে মাঠে প্রশাসন

উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও বিক্রয় পয়েন্টে অভিযান চালানো হয়

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে  যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও  সেনাবাহিনী। 

শুক্রবার (৬ মার্চ) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও বিক্রয় পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেল ব্যবসায়ীদের অবৈধভাবে জ্বালানি মজুত না করতে সতর্ক করা হয়।

আরো পড়ুন:

অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ ও সেনাবাহিনীর দীঘিনালা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

এদিকে, খাগড়াছড়ি জেলা সদরেও তেলের পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। পাশাপাশি কয়েকটি দোকান রাত থেকেই বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকা/রূপায়ন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়