গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে বিহান মন্ডল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনা ঘটে।
বিহান মন্ডল উপজেলার ফেরধরা গ্রামের নির্মল মন্ডলের ছেলে। কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্মল মন্ডল বলেন, বাড়ির উঠানে খেলছিল বিহান। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে বিহানকে পাওয়া যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কাছ মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।”
ঢাকা/বাদল/রাজীব