ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১১ মার্চ ২০২৬   আপডেট: ১৯:২৮, ১১ মার্চ ২০২৬
ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতেই ২০ কার্টন খেজুর উধাও

প্রতীকী ছবি

সৌদি আরবের যুবরাজের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুরের মধ্যে কুমিল্লা জেলার জন্য বরাদ্দকৃত ২০ কার্টনের হিসাব মিলছে না বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে পাওয়া খেজুরের মধ্যে কুমিল্লার জন্য ৫২০ কার্টন বরাদ্দ দেওয়া হয়েছিল।

আরো পড়ুন:

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশে মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার হিসেবে আসে।

গত ১ মার্চ সেই খেজুর জেলা প্রশাসকদের মাধ্যমে জেলাভিত্তিক বণ্টনের জন্য পাঠানো হয়। এর মধ্যে, কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টন বরাদ্দ দেওয়া হয়।

গত ৮ মার্চ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে কুমিল্লার ১৭টি উপজেলায় খেজুর বিতরণ করা হলে সেখানে মোট ৫০০ কার্টন খেজুর দেওয়া হয়। ফলে বাকি ২০ কার্টনের কোনো স্পষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী  বলেন, “আমাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছিল। আমরা সেগুলো বণ্টন করেছি।”

তবে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে কুমিল্লার জন্য এখনো ৫২০ কার্টন বরাদ্দের তথ্য দৃশ্যমান রয়েছে।

এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের মোবাইলে করা হলেও তারা কেউ রিসিভ করেননি।

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়