ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের পাঁচ দিন পর মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১২ মার্চ ২০২৬   আপডেট: ২২:২০, ১২ মার্চ ২০২৬
নিখোঁজের পাঁচ দিন পর মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের পাঁচ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মলেজান নেছা প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মলেজান নেছা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হতেন। পাঁচ দিন আগে তিনি বাড়ি থেকে আবারো নিখোঁজ হন। তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বিলগাথুয়া গ্রামের নীচ দিয়ে বয়ে যাওয়া সীমান্ত ঘেষা মাথাভাঙা নদীতে বাংলাদেশ সীমানায় একটি মরদেহ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়। ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিলগাথুয়া বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, “মাথাভাঙ্গা নদী থেকে মলেজান নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কোনো সন্দেহ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়