ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৩ মার্চ ২০২৬  
১৭ বছরের জঞ্জাল আমাদের পরিষ্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “১৭ বছর এ দেশে নির্বাচিত সরকার ছিল না। এই ১৭ বছরের জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে।”

শুক্রবার (১৩ মার্চ) লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, “যেহেতু আমরা নির্বাচিত সরকার। তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করেই করব। সকলের আন্তরিকতা-সহযোগিতার মধ্য দিয়ে দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে খাল খনন কর্মসূচি শুরু হবে। সারা দেশেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।”

মন্ত্রী উল্লেখ করেন, শহীদ ‎প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এ কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সে সময় খাল খননের সুবিধা দেশের মানুষ পেয়েছে। উৎপাদন দ্বিগুণ, মাছের চাষ বৃদ্ধি পেয়েছিল।

তিনি বলেন, “লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপদা জকসিন ও মান্দারী খাল পরিদর্শন করেছি। খালে যে পরিমাণ ময়লা বর্জ্য পড়ে আছে এবং কিছু অংশ দখল হয়ে আছে। এগুলো যদি আমরা সরিয়ে না নিই, তাহলে খাল খননের সুবিধা পাব না।”

ঢাকা/লিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়