ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে এক মসজিদে ইতিকাফে বসেছেন ৯০০ মুসল্লি

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ২১:১৮, ১৫ মার্চ ২০২৬
ময়মনসিংহে এক মসজিদে ইতিকাফে বসেছেন ৯০০ মুসল্লি

ময়মনসিংহের বাড়েরা মাদানী নগরে অবস্থিত খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া মাদ্রাসা মসজিদে প্রায় ৯০০ জন মুসল্লি ইতিকাফে বসেছেন।

রবিবার (১৫ মার্চ) মসজিদের খতিব মুফতি মাহবুবুল্লাহ কাসেমী এ তথ্য নিশ্চিত করে বলেন, “দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ইতিকাফে বসেছেন। তাদের খানকা ও এলাকাবাসীর সহায়তায় নিয়মিত খাবার দেওয়া হয়।”

সংশ্লিষ্টরা জানান, রমজানের প্রায় দশ দিন আগে থেকেই এখানে ৪০ দিনের চিল্লার আমল শুরু হয়। এ বছর রোজার দশ দিন আগে ১২৫ জন মুসল্লি ইতিকাফে বসেন। প্রথম রমজানে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২৫ জনে। রমজানের শেষ দশকে ইতেকাফে বসা মুসল্লি ৯০০ ছাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে প্রতিষ্ঠানটি।

২০১২ সালে কুতুবে আলম শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী (রহ.) এর খলিফা শায়খ আব্দুল মুমিন (রহ.) এর মাধ্যমে এই খানকা প্রতিষ্ঠা হয়।

ঢাকা/মিলন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়