ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতে সাজেকে সব কটেজ-রিসোর্ট বুকিং

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৮ মার্চ ২০২৬  
ঈদের ছুটিতে সাজেকে সব কটেজ-রিসোর্ট বুকিং

সাজেক ভ্যালি। ফাইল ফটো

ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত পার্বত্য জেলা রাঙামাটি। ইতোমধ্যে এই জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকের সব রিসোর্ট ও কটেজের রুম অগ্রিম বুকিং হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলেছেন, ১০৮টি কটেজ ও রিসোর্টে সাড়ে তিন হাজার পর্যন্ত পর্যটকের আবাসন ব্যবস্থা আছে।

জানা গেছে, পর্যটকদের কাছে সারা বছরই পছন্দের তালিকায় থাকে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র। এবার ঈদে সরকারি ছুটি ২৩ মার্চ শেষ হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে। যে করণে বেশিরভাগ রিসোর্ট-কটেজে ২৮ মার্চ পর্যন্ত অগ্রিম বুকিং রয়েছে।

আরো পড়ুন:

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক নিডা ত্রিপুরা বলেন, ‍“আমাদের ছয়টি কটেজ আছে। সবগুলো কটেজ ঈদের পরদিন থেকে বুকিং রয়েছে। ২৫ মার্চ বাদ দিয়ে ২৮ মার্চ পর্যন্ত সব রুম অগ্রিম বুকিং রয়েছে।” 

তিনি বলেন, “ঈদে পর্যটকদের বরণে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। সবগুলো কক্ষ আরো সুন্দরভাবে সাজানো হয়েছে।”

কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “ঈদের পরদিন থেকে প্রায় ৪-৫দিন সবগুলো কটেজ, রিসোর্ট অগ্রিম বুকিং হয়ে গেছে। ১০৮টি কটেজ, রিসোর্টে প্রায় সাড়ে তিন হাজার পর্যন্ত পর্যটকের আবাসন ব্যবস্থা আছে। তাদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করার লক্ষ্যে সমিতির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পানি, খাবার সবকিছুর ব্যবস্থা রয়েছে। আমরা পর্যটকদের বরণে অপেক্ষায় রয়েছি।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, “ঈদে ভালো পর্যটক আসবে সাজেকে। আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তায় নিয়ে কোনো শঙ্কা নেই।”

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়