ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় ৬ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ১২:০৪, ১৯ মার্চ ২০২৬
খুলনায় ৬ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

অনৈতিক লেনদেনের অভিযোগে খুলনার লবণচরা ও দৌলতপুর থানার ৬ পুলিশ কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- লবণচরা ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই এমএম জাহাঙ্গীর হোসেন, পুলিশ কনস্টেবল উৎপল হাওলাদার এবং লবণচরা থানার এএসআই খালিদ হাসান। এছাড়া দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকে একইভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, প্রত্যাহার করে তাদের বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঈদ বকশিস আদায় ও অনৈতিক লেনদেনের অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা/নূরুজ্জামান//

সর্বশেষ

পাঠকপ্রিয়