ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ১৫:৪৭, ১৯ মার্চ ২০২৬
ঝিনাইদহে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় কাভার্ডভ্যানের চাপায় মনোয়ার হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। মনোয়ার হোসেন সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, সকালে মনোয়ার হোসেন নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নসিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনোয়ার হোসেন। আহত হন নসিমন চালক সাব্বির। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত নসিমন চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, “লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নসিমন চালক চিকিৎসাধীন।”

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়