ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৪৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৯ কোটি টাকা টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৯ মার্চ ২০২৬  
৪৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৯ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রাকে ঘিরে চাপ বাড়লেও পদ্মা সেতুতে স্বাভাবিক রয়েছে যান চলাচল। গত ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপারের মাধ্যমে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে যানবাহনের কিছুটা বাড়তি চাপ থাকলেও কোনো ধরনের যানজট ছাড়াই দক্ষিণবঙ্গের ২১ জেলার  যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। গত ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।

আরো পড়ুন:

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ এ তথ্য জানান।

তিনি জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট সৃষ্টি হয়নি। বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক টোল কাউন্টার চালু থাকায় দ্রুততম সময়ে টোল আদায় সম্পন্ন হচ্ছে।

তিনি আরো জানান, পুরো সেতু এলাকা ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “পুলিশের ৫ শতাধিক সদস্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে। যাত্রী হয়রানি রোধে এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। তবে পর্যাপ্ত প্রস্তুতি থাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি।”

ঢাকা/রতন/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়