ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় ঝড়ে একজন নিহত, আহত ৪

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ১৯ মার্চ ২০২৬  
চুয়াডাঙ্গায় ঝড়ে একজন নিহত, আহত ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে আকমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ঝড় শুরু হয়। আকমান উপজেলার উদয়পুর গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের প্রচণ্ডতায় গ্রামের কয়েকশ গাছ শিকড়সহ উপড়ে পড়েছে। অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঘটনার সময় আকমান নিজের ঘরে অবস্থান করছিলেন। একটি বিশাল গাছ তার ঘরের ওপর পড়লে ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, “জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ এবং চার ব্যক্তিকে ঘর মেরামতের জন্য দুই বান করে টিন দেওয়া হয়েছে।”

ঢাকা/মামুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়