ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ২১:৩৩, ৩০ মার্চ ২০২৬
কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শরীফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর কাছে বাহিরচর ফসল রক্ষা বাঁধের পাশে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী বলেন, “সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেল হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শরীফের মৃত্যু হয়। বৃষ্টি শেষে তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।”

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়