ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে ডিজেল কম দেওয়ায় পাম্পে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৬ এপ্রিল ২০২৬  
চাঁদপুরে ডিজেল কম দেওয়ায় পাম্পে জরিমানা

চাঁদপুর শহরে জেলা প্রশাসনের অভিযানে একটি তেলের পাম্পে জরিমানা করা হয়।

চাঁদপুর শহরে জেলা প্রশাসনের অভিযানে একটি তেলের পাম্পকে ডিজেল কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।

আরো পড়ুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের ওয়াপদা গেটে অবস্থিত ফয়সাল পাম্প ফিলিং স্টেশনকে নির্দিষ্ট পরিমাপের চেয়ে ডিজেল কম দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।

চাঁদপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

ঢাকা/জয়/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়