ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৯ এপ্রিল ২০২৬  
শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত মো. শামীম।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্ব শত্রুতার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। 

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

আরো পড়ুন:

বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নিহত ব্যক্তির নাম মো. শামীম (৪০)। তিনি সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকায়। 

নিহতের পারিবার সূত্র জানায়, শামীম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে সেখান থেকে ডেকে বাইরে নিয়ে যায়। বেড়িবাঁধ এলাকায় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয় শামীমকে। 

নিহতের ভাই মোহাম্মদ সেলিম জানান, প্রায় ১৫ দিন আগে স্থানীয় ইরান নামে এক ব্যক্তির সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। ওই বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে  এমনটি পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়