ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:৪৮, ১৩ এপ্রিল ২০২৬
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বাবলাতলা এলাকার ভাঙ্গা-বরিশাল মহসড়কে দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামের সেকেন মোল্লার ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আলমগীর শেখ (৪২)। 

আহত কয়েকজন বাস যাত্রী জানান, তারা ফরিদপুর থেকে বরিশালে যাচ্ছিলেন। বাসটি বাবলাতলা এলাকায় পৌঁছালে বিকট আওয়াজ হয়। মুহূর্তেই বাসটি সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। 

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাওয়া ‘শাহফরিদ পরিবহনের’ সঙ্গে বাঙ্গি বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ২০ ফুট খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়