ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুরে পুলিশ সদস্য হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:০১, ১৩ এপ্রিল ২০২৬
রংপুরে পুলিশ সদস্য হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড 

পারভেজ রহমান পলাশ (মাঝে)।

রংপুরে পুলিশের এএসআই পেয়ারুল হত্যা মামলায় পারভেজ রহমান পলাশ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন রায় ঘোষণা করেন। 

আরো পড়ুন:

রায় ঘোষণর সময় পলাশ আদালতে উপস্থিত ছিলেন। তিনি রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বাহারকাছনা এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

নিহত পেয়ারুল কুড়িগ্রামের রাজাহাট উপজেলার বাসিন্দা ছিলেন।

মামলার বিবরণ ও রাষ্ট্র পক্ষের আইনজীবীর মাধ্যমে জানা যায়, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর মহানগরীর বাহারকাছনা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় পলাশের শরীর থেকে ১৫২ পিস ইয়াবা পায় পুলিশ। এসময় ওই যুবকের সঙ্গে এএসআই পিয়ারুলের ধস্তাধস্তি হয়। অভিযুক্ত পলাশ তার সঙ্গে থাকা চাকু দিয়ে পেয়ারুলের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। আরেক পুলিশ সদস্যও আহত হন। ঘটনার একদিন পরেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পেয়ারুল।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হারাগাছ থানায় হত্যা মামলা করে। দীর্ঘ তদন্ত, অভিযোগপত্র দাখিল, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদি বেলাল জানান, পুলিশের কাজে বাধা দান ও ছুড়িকাঘাত করে হত্যা করার অপরাধে আজ আদালত পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়