ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৭ এপ্রিল ২০২৬  
নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর নিশাত (৬) এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিশাত ওই এলাকার প্রবাসী সাদেক মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার দুপুরে চিপস কেনার কথা বলে ঘর থেকে বের হয় নিশাত। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক ঝোপের পাশে বস্তার ভেতর মরদেহ দেখতে পান। বিষয়টি জানতে পেরে নিশাতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়