ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৩২, ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে শুক্রবার রাতে শিক্ষার্থীদের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে মেডিকেল কলেজটির বাঘমারা ছাত্রাবাসে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

আহতরা হলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজ এমবিবিএস ৬১ ব্যাচের শিক্ষার্থী মীর হামিদুর ও একই ব্যাচের  মো. মুয়াজ।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওষি) মো. শিবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, মীর হামিদুর এবং মো. মুয়াজ একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় ফেসবুক পোস্ট নিয়ে দুইজনের ঝগড়া হয়। পরে তারা মারামারিতে জড়ান। এ ঘটনার পর দুইজনের দুটি গ্রুপ এসে সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত মীর হামিদুর এবং মো. মুয়াজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুবায়ের আহমেদ বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

ওসি শিবিরুল ইসলাম বলেন, ‍“পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা জন্য নাফিউল ইসলাম নামে একজন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়