ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান ইস্যুতে ইতিবাচক অগ্রগতির দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৮ এপ্রিল ২০২৬  
ইরান ইস্যুতে ইতিবাচক অগ্রগতির দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ফটো

ইরান ইস্যুতে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “২০ মিনিট আগে আমরা কিছু ভালো খবর পেয়েছি। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বেশ ভালোই এগোচ্ছে বলে মনে হচ্ছে।”

আরো পড়ুন:

ভালো খবরটি কী—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা শুনতে পাবেন। আমি মনে করি, এটি এমন কিছু যা হওয়া উচিত। এটি এমন কিছু যা হওয়াই যৌক্তিক এবং আমি মনে করি, এটি ঘটবে। কী হয় দেখা যাক, আমার বিশ্বাস এটি ঘটবে।”

তবে তিনি সতর্ক করে বলেন, বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নাও হতে পারে। একই সঙ্গে তিনি জানান, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়