ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজ প্রণালি আবারো বন্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৮ এপ্রিল ২০২৬  
হরমুজ প্রণালি আবারো বন্ধের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি ঘিরে আবারো অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির শর্ত ও আঞ্চলিক পরিস্থিতির ওপর নির্ভর করে এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালি শুধু যুদ্ধবিরতির শর্তে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

মুখপাত্র আরো বলেন, “হরমুজ প্রণালিতে বর্তমান পরিস্থিতি ‘অস্থায়ী’ এবং লেবাননের পরিস্থিতির পরিবর্তন হলে এই জলপথ আবারো বন্ধ করে দেওয়া হতে পারে।”

এছাড়া, দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেছেন, “যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।”

তিনি আরো বলেন, “প্রণালি খোলা থাকবে কি বন্ধ থাকবে এবং এর নিয়মাবলি মাঠের বাস্তবতায় নির্ধারিত হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়। প্রণালি দিয়ে যাতায়াত ‘নির্ধারিত পথ’ এবং ‘ইরানের অনুমতি’ অনুযায়ী হবে।”

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়