ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে হামের উপসর্গে আক্রান্ত ১৬ রোগী হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৬ এপ্রিল ২০২৬  
সিরাজগঞ্জে হামের উপসর্গে আক্রান্ত ১৬ রোগী হাসপাতালে ভর্তি

হামের উপসর্গে আক্রান্ত শিশু নিয়ে মা হাসপাতালে ভর্তি হয়েছে।

সিরাজগঞ্জে হাম উপসর্গে সংক্রমণ উদ্বেগজনক বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৮ জন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৫৪ জন রোগী। 

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, আক্রান্তদের অধিকাংশই শিশু। এতে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদও বাড়ছে।

আরো পড়ুন:

রবিবার (২৬ এপ্রিল) জানা যায়, জেলায় হামের বিস্তার রোধে ইতোমধ্যে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গত ২০ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে রবিবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, সদর হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, শাহজাদপুরে ২ জন, বেলকুচিতে ৩ জন, রায়গঞ্জে ২ জন এবং কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সিভিল সার্জন বলেন, শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়া এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। 

তিনি বলেন, সময়মতো টিকাদানই পারে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এবং শিশুদের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে।

ঢাকা/রাসেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়