ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৬ এপ্রিল ২০২৬  
পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশুর নাম রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহিউদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে যায় বড় বোন রোকসানা। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে জাল ফেলে আরেক জনের মরদেহ উদ্ধার করা হয়।

চরজব্বর থানার ওসি (তদন্ত) দেবাশীষ দাস বলেন, “নিহতের স্বজনেরা থানায় এসে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়