ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছেলের মৃত্যুর খবরে মায়েরও মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৬ এপ্রিল ২০২৬  
ছেলের মৃত্যুর খবরে মায়েরও মৃত্যু

আলতাফ উদ্দিন শাহীন।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মাও মৃত্যুর কোলে ঢলে পড়ে। উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে মা ও ছেলের এমন মৃত্যুতে শোক নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। তিনি কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে মারা যান তাঁর মা জুবাইদা মনি।

আরো পড়ুন:

শাহীনের আত্মীয় শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন। এ ঘটনায় এলাকাবাসী শোকাহত।

ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘‘চার ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে মারা গেছেন। ঘটনাটি হৃদয়বিদারক। আমার জীবনে আমি কখনো এমন ঘটনার সাক্ষী হইনি। আজ হলাম।’’

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়