ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে চাচার হামলায় আহত ভাতিজার মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৬ এপ্রিল ২০২৬  
মাদারীপুরে চাচার হামলায় আহত ভাতিজার মৃত্যু

স্বজনদের আহাজারি

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় আহত ভাতিজা মারুফ সরদারের (১৬) মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারুফ সরদার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের ছেলে। অভিযুক্তের নাম মফাজ্জেল সরদার।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুর ইসলাম সরদারের সঙ্গে তার চাচাতো ভাই মফাজ্জেল সরদারের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে নুর ইসলামের জমিতে লাগানো গাছ জোরপূর্বক কেটে ফেলেন মফাজ্জেল সরদার।

এ সময় বাধা দিতে গেলে প্রথমে নুর ইসলাম ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে ভদ্রখোলা এলাকায় তাদের ওপর ফের হামলা চালানো হয়। এতে মারুফ সরদার ও তার বোন গুরুতর আহত হন।

মারুফকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত মারুফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।”

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়