বগুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে আবু রোহান সিদ্দিকী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ এপ্রিল) সদর ইউনিয়নের তারাজুন গ্রামে এ ঘটনা ঘটে। আবু রোহান সিদ্দিকী ওই গ্রামের প্রবাসী ওবায়দুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে রোহান বাড়ির পাশে খেলাধুলা করছিল। ছেলেকে দীর্ঘ সময় দেখতে খোঁজাখুঁজি শুরু করেন মা ফাতেমা আক্তার। একপর্যায়ে সন্দেহবশত বাড়ির পাশের পুকুরে জাল ফেলা হলে সেখান থেকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/এনাম/রাজীব