ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৫ মে ২০২৬   আপডেট: ০৯:১৪, ৫ মে ২০২৬
মৌলভীবাজারে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো

মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদিঘি হাওরে ধান বোঝাই নৌকাডুবে এক শ্রমিক মারা গেছেন। সোমবার (৪ মে) বিকেল ৫টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন।

মারা যাওয়া শ্রমিকের নাম রঞ্জন বাউরী (৪০)। তিনি কমলগঞ্জের শমশেরনগর চাতলাপুর চা বাগানের ৪৪ নং পাট্টার বাসুদেব বাউরীর ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিল থেকে ধান কেটে রঞ্জন বাউরী ও আনকার মিয়া নামে দুইজন নৌকায় করে  বাড়ি ফিরছিলেন। রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি ধানসহ ডুবে যায়। আনকার মিয়া সাঁতারে তীরে উঠতে পারলেও রঞ্জন পানিতে তলিয়ে যান। পরে প্রত‍্যক্ষদর্শীরা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রঞ্জনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ জানান, রঞ্জন ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তিনি ১৫-২০ দিন ধরে এলাকার অনেকের ধান কাটার কাজ করছেন। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, মারা যাওয়া ব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আজিজ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়