মধ্যরাতে আশুলিয়ায় ঝুট গুদামে আগুন
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুট প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) মধ্যরাত ১২টার দিকে গোরাট এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ডিইপিহেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু ককরে। পরে জিরাবো ফায়ার স্টেশনের আরো দুটি ইউনিট এসে যোগ দেয়। এক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রনব চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ঢাকা/সাব্বির/মাসুদ