সমন্বয় হলো সিএসইর শরীয়াহ সূচক
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর শরীয়াহ সূচক সমন্বয় করা হয়েছে। এতে সূচক থেকে ১২টি কোম্পানি বাদ পড়েছে এবং নতুন করে যুক্ত হয়েছে ৩টি কোম্পানি। সমন্বিত এ সূচক আগামী ৩ জুন থেকে কার্যকর হবে।
বুধবার (২০ মে) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্যমতে, তালিকাভুক্ত ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে সমন্বয়ের পর সিএসইর শরীয়াহ সূচকে মোট কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টি।
শরীয়াহ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও সায়হাম টেক্সটাইল মিলস।
শরীয়াহ সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, নাভানা সিএনজি, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, গ্রামীণফোন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এমজেএল বাংলাদেশ, সায়হাম কটন মিলস, অলিম্পিক এক্সেসরিজ, প্রিমিয়ার সিমেন্ট এবং মালেক স্পিনিং।
ঢাকা/নাজমুল/ইভা