ঢাকা     শনিবার   ২৩ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৯ ১৪৩৩ || ৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনায় প্রাণ হারালেন ইবি শিক্ষক আহসান উল্লাহ

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৬ মে ২০২১  
করোনায় প্রাণ হারালেন ইবি শিক্ষক আহসান উল্লাহ

করোনায় আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।

আরো পড়ুন:

অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল দাওয়াহ বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমান মৃত্যুবরণ করেন।

নাহিদ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়