ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সব পরীক্ষা কার্যক্রম চালুর দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

মাভাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২৯ জুন ২০২১  
সব পরীক্ষা কার্যক্রম চালুর দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

অবিলম্বে সব পরীক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানবন্ধন হয়। 

আরো পড়ুন:

এসময় বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, ব্যবসায় প্রশাসন বিভাগের মনির আহমেদ ও রসায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজসহ আরও অনেক শিক্ষার্থী। 

বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোনো কার্যক্রম নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোনো চিন্তা-ভাবনাই করছে না, আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সব পরীক্ষা কার্যক্রম চালু করার জোড় দাবি জানাই।

শুভ দে/মাহি  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়