ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেরোবির সাংবাদিকতা বিভাগের প্রধান হলেন অর্থনীতির অধ্যাপক মোরশেদ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১১ মে ২০২৪   আপডেট: ১৮:০৫, ১১ মে ২০২৪
বেরোবির সাংবাদিকতা বিভাগের প্রধান হলেন অর্থনীতির অধ্যাপক মোরশেদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন।

শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ওই পদে দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিভাগের কর্মরত শিক্ষকদের মধ্যে আইনগত জটিলতা থাকায় এবং বিভগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেরোবির ২০০৯ সনের ২৯ নং আইনের ধারা ১১(১১) অনুসারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রধান করা হয়েছে।

এ নিয়োগ আদেশ আগামীকাল রোববার (১২ মে) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/আমিরুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়