ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপির স্থায়ী পদ থেকে পদত্যাগ করলেন নবনির্বাচিত স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১২ মার্চ ২০২৬  
বিএনপির স্থায়ী পদ থেকে পদত্যাগ করলেন নবনির্বাচিত স্পিকার

নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নিরপেক্ষতার খাতিরে বিএনপির স্থায়ী পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিরতির পর স্পিকার হিসেবে তিনি তার প্রথম অধিবেশনের বক্তব্যে বলেন,  “রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।”

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকারকে বলেন, “আজ থেকে আপনারা আর কোনো দলের নয়। আপনারা এই সংসদের স্পিকার।”

এরপর বিরোধী দলের প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “আজকের এই সংসদ চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ। এই দেশের সংসদ ও সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। বেশিরভাগ সময়ে এই সংসদ ছিল ডামি সংসদ। এইখানে যারা অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তাদের অনেকেই সুবিচার করতে পারেনি। আপনি এরইমধ্যে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন আপনি সকলের। আমরা মনে করি, আপনার কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা কিছু হবে না।” 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়