ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপ পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ২০:৩৩, ১৩ মার্চ ২০২৬
ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপ পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের পাইপ ভেঙে পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান তাকওয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়াছিন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে।

কাজের সুবাদে শিশুটির বাবা কুমিল্লা থাকলেও পরিবারের সদস্যরা দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান এলাকায় ডা. মল্লিকের বাসায় ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনের পাইলিং কাজ চলাকালে মেশিনের একটি লোহার পাইপ ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/অনিক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়