ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৩ মার্চ ২০২৬  
উখিয়ায় ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সংস্থাটির দাবি, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এসব ইয়াবা উদ্ধার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। ভোর সাড়ে ৩টার দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে তারা লোকালয়ের দিকে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৩৮টি প্যাকেট থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।”

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়