ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকা বিশ্ববিদ্যালয়

আগামী সপ্তাহেই মুহসিন হলে নতুন ভবনের কার্যক্রম শুরু

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৫৯, ৯ জানুয়ারি ২০২৫
আগামী সপ্তাহেই মুহসিন হলে নতুন ভবনের কার্যক্রম শুরু

মুহসিন হলের নতুন ভবনের নির্মাণের জন্য আগামী সপ্তাহের মধ্যেই মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে খসড়া নকশা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “হাজী মুহম্মদ মুহসীন হলের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে এখানে বহুতল বিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণের জন্য সরকারের কাছে শিগগিরই প্রস্তাব পাঠানো হবে। আগামী সপ্তাহের মধ্যেই মাটি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত খসড়া নকশা প্রণয়ন করা হবে।”

পরে তিনি হলের পলেস্তারা খসে পড়ে আহত শিক্ষার্থীর কক্ষসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ প্রধান প্রকৌশলী ও প্রকৌশল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়